News Flash

  • Home
  • দিনের খবর
  • “মানুষের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনব”, তোপ অভিষেকের
Image

“মানুষের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনব”, তোপ অভিষেকের

বাঁকুড়া, ১২ এপ্রিল (হি. স.) : ‘মা,বোন, সহযোদ্ধাদের নতমস্তকে প্রণাম যারা ৪২ ডিগ্রির এই দাবদাহেও ময়দান ছাড়েননি। মানুষের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনব। ২০১৯ সালে যারা আচ্ছে দিনের অপেক্ষায় বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু চার বছরেও আচ্ছে দিন আসেনি। তবে প্রতি মূহুর্তে আপনাদের পাশে আছি।’

বুধবার বাঁকুড়ার ওন্দায় জনসভা এ কথা বলেন তৃণমূলের সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অধিকার আদায়ে মমতার হাত শক্ত করতে হবে বলে আহ্বান জানান। এদিন মঞ্চ থেকেই বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আপনারা ভেবেছিলেন গ্রামে গ্রামে মোদী সরকার চাকরির ব্যবস্থা করবে, ভেবেছিলেন কৃষক-শ্রমিক তার অধিকার পাবে, পেট্রোলের দাম কমবে। কিন্তু কী দেখেছেন? সৌমিত্র খাঁদের এলাকায় দেখা যায়নি। দুই সাসংদকে এলাকায় দেখা যায় না। তবে আপনার দুঃখের দিনে পাশে তৃণমূল রয়েছে। বাংলার মানুষের উপর অত্যাচার করেছে সিপিএম। দিদির আমলে গ্রামে গ্রামে জলের পরিষেবা পৌঁছে গিয়েছে। ১০ বছর আগে এখনকার পরিবেশ ছিল?

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top