News Flash

Image

খাড়গের সঙ্গে দেখা করলেন নভজ্যোত সিধু

চণ্ডীগড়, ৭ এপ্রিল (হি.স.) : জেল থেকে বেরিয়ে আসার পর শুক্রবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি নভজ্যোত সিধু। বৃহস্পতিবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি।

খাড়গের সঙ্গে দেখা করার পর টুইট করেছেন নভজ্যোত সিধু। তিনি লিখেছেন নয়বার বিধায়ক, তিনবার সাংসদ, সুবিধাবঞ্চিতদের চ্যাম্পিয়ন, সত্যের কণ্ঠস্বর, বিশ্বাসযোগ্যতা আপনার নাম মল্লিকার্জুন খাড়গে। সিধু বলেছেন, খড়গে কংগ্রেসের জন্য ইতিবাচক শক্তি এবং সৌভাগ্য নিয়ে এসেছেন।

কংগ্রেস নেতাদের সঙ্গে সিধুর বৈঠককে পাঞ্জাব কংগ্রেসে সম্ভাব্য পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। জেল থেকে ছাড়া পেয়ে সিধু নিজের রাজনৈতিক লাইন আঁকতে শুরু করেছেন।

পাটিয়ালায় পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়াডিং এবং বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া দ্বারা আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার পরিবর্তে, সিধু নিজের জন্য পথ পরিষ্কার করছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top