News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণের প্রগতির বিষয়ে ব্যাপক উৎসাহী ছিলেন গিরিশ, দলীয় সাংসদের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Image

পুণের প্রগতির বিষয়ে ব্যাপক উৎসাহী ছিলেন গিরিশ, দলীয় সাংসদের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): পুণের বিজেপি সাংসদ গিরিশ বাপটের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুরে টুইট করে নিজের মনের কষ্টের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুণের সাংসদ গিরিশ বাপটের প্রয়াণে ব্যথিত। মহারাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করেছিলেন তিনি এবং পুণের প্রগতির বিষয়ে বিশেষভাবে উৎসাহী ছিলেন।

উল্লেখ্য, পুণের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে গিরিশ বাপটের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। পুণের বিজেপি সভাপতি জগদীশ মুলিক জানিয়েছেন, বুধবার দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বিজেপি সাংসদ গিরিশ বাপট।

Releated Posts

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top