News Flash

  • Home
  • দিনের খবর
  • লর্ডসের ব্যালকনির আদলে সেজে উঠেছে মহামেডান স্পোর্টিং ক্লাব
Image

লর্ডসের ব্যালকনির আদলে সেজে উঠেছে মহামেডান স্পোর্টিং ক্লাব

কলকাতা, ২৯ মার্চ (হি.স.): কলকাতা ময়দানে তিন প্রধানের অন্যতম ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। সাফল্যের নিরিখে এই ক্লাব ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের থেকে পিছিয়ে থাকলেও ক্লাব তাঁবুর সৌন্দর্যের দিক থেকে মোহন-ইস্টকে টেক্কা দিল। একেবারে লর্ডসের ব্যালকনির আদলে সেজে উঠছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বলাবাহুল্য, ক্রিকেটের দুনিয়ার গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ইংল্যান্ডের লর্ডস। বিশেষ করে এই লর্ডস স্মরণীয় হয়ে আছে ভারতীয়দের কাছে সৌরভ গাঙ্গুলির জন্য। একটা সময় ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে এই লর্ডসের ব্যালকনিতে সেলিব্রেশন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই একটুকরো লর্ডস শহর কলকাতায়।

ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ,সভাপতি আমিরুদ্দিন, ফুটবল সচিব ময়দানের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সমিতির জনপ্রিয় তারকা প্রাক্তন ফুটবলার রহিম নবির পরিকল্পনা ও অক্লান্ত প্রয়াসের ফলে নতুন রূপে সেজে উঠছে রেড রোডের এই ক্লাব তাঁবু। আগেই অবশ্য সাজানো হয়েছে গোটা মাঠ। সেখানে প্রবেশের জন্য বানানো হয়েছে টানেল। এছাড়াও ক্লাবের ভিতরে তৈরি হচ্ছে নতুন ড্রেসিং রুম, মিটিং রুম, কনফারেন্স রুম। এত কিছুর পরেও আরও অনেক পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের। তবে সকলের আকর্ষণ ক্লাবের সেই ব্যালকনি। বর্তমানে ক্লাবের পারফরম্যান্স খুবই খারাপ। আগামী মরশুমে ক্লাব কর্তারা এই ব্যালকনিতে দাঁড়িয়ে ট্রফি জয়ের সেলিব্রেশন করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top