News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা, পেশোয়ারে বিনামূল্যের আটার গাড়িতে হামলা ক্ষুধার্তদের
Image

পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা, পেশোয়ারে বিনামূল্যের আটার গাড়িতে হামলা ক্ষুধার্তদের

ইসলামাবাদ, ২৮ মার্চ (হি.স.) : অর্থনৈতিক সংকট পাকিস্তানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির মধ্যে রমজানে বিনামূল্যে আটা পেতে হাহাকার । বিনামূল্যে আটা-ময়দা দেওয়ার জন্য আনা ট্রাক কার্যত লুট হয়ে যায় পেশোয়ারে বিতরণে বাঁধল হট্টগোল।

দেশের মানুষের আর্থিক বেহাল অবস্থার কথা মাথায় রেখে গত ৭ মার্চ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রমজান মাসে বিমানূল্যে গম, ময়দা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মত দেশের বেশকিছু জায়গায় বিনামূল্যে গম, ময়দা দেওয়া হচ্ছে। এরকমই এক বিনামূল্যে আটা-ময়দা দেওয়ার জন্য পেশোয়ারে আনা একটি ট্রাক কার্যত লুট হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সরকারের ট্রাকের গাড়ি দেখে তাতে ঝাঁপিয়ে পড়েন ক্ষুধার্ত আম জনতা। আটা, ময়দার বস্তা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। যেভাবে আটা, ময়দার বস্তা নিয়ে মানুষদের মধ্য়ে টানাটানি চলছিল, তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভিডিয়োতেই পরিষ্কার, সেখানকার মানুষের ক্ষুধার জ্বালায় ঠিক কতটা কষ্টে আছেন।

প্রসঙ্গত, পাকিস্তানে খাদ্য যুদ্ধের ভিডিয়ো দিন আগেও ভাইরাল হয়েছিল।এর আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে, মারদানের ক্রীড়া কমপ্লেক্সে ময়দা বিতরণের সময় পদদলিত হওয়া ঘটনা ঘটেছে। এ কারণে আহত হয়েছেন অনেকে। বিক্ষুব্ধ জনতা সরকারকে সঠিকভাবে পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top