News Flash

  • Home
  • বাণিজ্য
  • এপ্রিল থেকে বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম
Image

এপ্রিল থেকে বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি. স.) : আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম। এর জেরে সিগারেট, গুটখার প্যাকেটের দাম বাড়বে। তামাকজাত পণ্যের উপর জিএসটির হার বাড়িয়েছে কেন্দ্র। এর জেরে প্রস্তুতকারক সংস্থার খরচা বাড়বে। তার জেরেই দাম বাড়াতে পারে সংস্থাগুলি।

তামাকজাত পণ্যে জিএসটি ক্ষতিপূরণের সর্বোচ্চ সেসের সীমা নির্ধারি করেছে কেন্দ্র। ২০২৩ সালে কেন্দ্রীয় অর্থমনন্ত্রী নির্মলা সীতারামণ লোকসভায় যে বাটেজ পেশ করেছেন তাতেই এই সেসের সর্বোচ্চ সীমার কথা ঘোষণা করেছিলেন। তা ২০২৩ সালের ১ এপ্রিল থেকে লাগু হবে। এর জেরেই বাড়তে পারে দাম।

বর্তমানে তামাকজাত পণ্য উৎপাদনের উপরে ১৩৫ শতাংশ লেভি ধার্য হয়। জিএসটি সংক্রান্ত এই ক্ষতিপূরণ ৫১ শতাংশ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি সংক্রান্ত সেসের এই হারের জেরেই তামাকজাত পণ্য উৎপাদন খরচ বাড়তে পারে। যার জেরে দাম বাড়াতে পারে সংস্থা গুলি। যার প্রভাব খুচরো বাজারেও পড়বে। যাঁরা রোজ এগুলি কেনেন তাঁদের খরচা বাড়বে।

ফেব্রুয়ারিতে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিল, পান মসলা এবং গুটখা ব্যবসার ক্ষেত্রে কর ফাঁকি রোধ করতে রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে একটি বৈঠক করেন এবং প্যানেলের দেওয়া রিপোর্ট অনুমোদন করেন। এর জেরেই দাম বৃদ্ধি।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top