News Flash

Image

ক্যানিংয়ে জামাইয়ের হাতে আক্রান্ত শাশুড়ি

ক্যানিং, ২৫ মার্চ (হি. স.) : পারিবারিক বিবাদের জেরে জামাইয়ের হাতে আক্রান্ত হলেন শাশুড়ি। এছাড়াও তিন শ্যালক আক্রান্ত হয়েছেন অভিযুক্ত জামাইবাবুর হাতে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দাঁড়িয়া গ্রামে। আক্রান্তের নাম কল্পনা ভূঁইয়া, ভৈরব সর্দার, সোম ভূঁইয়া ও সৌরভ সর্দার। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে জামাই অভিমন্যু হালদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় কল্পনা গুরুতর জখম হলে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কল্পনা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কল্পনার মেয়ের সাথে জামাইয়ের বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। স্বামীর সাথে অশান্তি করে কল্পনার মেয়ে সুলগ্না বাপের বাড়িতে চলে এসেছিল। শনিবার সকালে সেই মেয়েকেই শ্বশুরবাড়িতে তুলে দিতে গিয়েছিল কল্পনা ও তাঁর পরিবারের সদস্যরা। সেই সময়ই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। তা থেকেই শুরু হয়ে যায় হাতাহাতি, মারামারি।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top