News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতির তান্ডবে লন্ডভন্ড কল্যাণপুরের বাহাদূর পাড়া, বন দপ্তর নিধিরাম সর্দার
Image

বন্য হাতির তান্ডবে লন্ডভন্ড কল্যাণপুরের বাহাদূর পাড়া, বন দপ্তর নিধিরাম সর্দার

Elephantনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ মার্চ৷৷ খোয়াই জেলার অন্তর্গত কল্যানপুর, তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় বুনো হাতির তান্ডবে বহু বছর যাবৎ নাজেহাল সাধারন মানুষ৷ প্রাণ সংশয় নিয়েই রাতের পর রাত কাটাতে হচ্ছে মানুষকে৷ কিন্তু বন দপ্তরের কুম্ভনিদ্রা ভাঙছেনা৷ শুক্রবার গভীর রাতেও বুনো হাতির তান্ডবের স্বীকার হলো কল্যানপুরের উপজাতি অধ্যুষিত এলাক বাহাদুর পাড়ার জনগন৷ [vsw id=”6t_BENIx1ds” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]বুনো হাতির দল অতর্কিতে হামলা চালায় স্থানীয় বিনয় দেববর্মার বাড়ীতে৷ তখন গভীর নিদ্রায় ছিলেন সকলে৷ আচমকাই বুনো হাতির দল এলাকায় হামলা চালায়৷ ব্যাপক ক্ষতির সম্মুখিন হয় গ্রামের বেশ কিছু বাড়ী-ঘর৷ ঘরের আসবারপত্র সহ মূল্যবান সামগ্রী ভেঙে পেলে বুনো হাতির দল৷ গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর এভাবেই আতঙ্ক নিয়ে কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয় জনগন৷ কারন বন দপ্তরকে কঠিন সময়ে কাছে পাওয়া দুস্কর৷ তাছাড়া হাতির আক্রমনের খবর দেওয়া হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেননা৷ বন দপ্তর শুধু কল্যানপুরেই নয়, তেলিয়ামুড়ার প্রত্যন্ত অঞ্চলগুলিতেও জনগনের ক্ষোভের কারন হয়ে উঠেছে৷ কারন প্রতিটি বন দপ্তরের অধীন এলাকাতেই বন কর্মীদের দীর্ঘ টালবাহানা আর অদাসীনতার স্বীকার হচ্ছেন জনসাধারন৷ শুধুমাত্র চোরাই কাঠ ধরতেই নাকি বন কর্মীদের উদ্যোগ ও উচ্ছাস দেখা যায়, অভিযোগ জনগনের৷ শুক্রবার কল্যানপুরে বাহাদুর পাড়ায় হাতির আক্রমণের স্বীকার বাড়ী-ঘরে টিভি, ফ্রীজ সহ মূল্যবাহ আসবার পত্র ভেঙে চুমার হয়ে গেলেও বনকর্মীরা সেখানে একবার যাওয়ার প্রয়োজন বোধ করেন নি৷ প্রচন্ড ক্ষোভের সাথেই জানালেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন৷ বন কর্মীদের হদিশ না পেয়ে বিনয় দেববর্মা ও তাঁর স্ত্রী পাবর্বতী দেববর্মা নিজেরাই নেমে পড়েন হাতির তান্ডব শেষে অবশিষ্টগুলো কুড়িয়ে নিতে৷ এভাবে দিনের পর দিন ক্ষতির সম্মুখিন হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top