News Flash

Image

করিমগঞ্জের ভেটারবন্দে বারো কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ২২ মার্চ (হি.স.) : মাদক বিরোধী অভিযানে নেমে বড়ো ধরনের সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ । বুধবার করিমগঞ্জের রাতাবাড়ি থানাদিন রামকৃষ্ণনগর এলাকার ভেটারবন্দ থেকে প্রায় বারো কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ । পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে ।

পুলিশের হাতে ধৃত দুই পাচারকারী যথাক্রমে আব্দুল কালাম এবং সাজু মোহাম্মদ । এদের দুইজনের বাড়ির ঠিকানা করিমগঞ্জের নিলামবাজার ও মাদকগুল এলাকায় জানা গেছে ।

জানা গেছে যে, গোপন এক সূত্রের ভিত্তিতে আজ সকালে নিজেই অভিযানে নামেন জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস । এরপর সাফল্য ও মেলে । বুধবার সকালে রাতাবাড়ির ভেটারবন্দ-মিজোরাম সড়কে মিজোরাম থেকে রাতাবাড়ি অভিমুখে আসা এএস ১১ ইসি ২০৮২ নম্বরের একটি ভাঙ্গা লোহা ও রাবারের সামগ্রী বোজাই টাটা ম্যাজিক গাড়িতে তল্লাশি করলে গাড়িতে থাকা ভাঙ্গা ড্রাম থেকে ১২১টি সাবানের কেসে দেড় কেজি ওজনের হেরোইন উদ্ধার হয় । বাজেয়াপ্ত করা মাদক সামগ্রীর বাজারমুল্য বারো কোটি টাকার অধিক হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে ।

আজ বুধবার করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, আইজল থেকে সংগ্রহ করে নিলামবাজারে মাদক সামগ্রী গুলি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল । সূত্রের খবরের ভিত্তিতেই আজকের এই অভিযান বলে জানান এসপি । বলেন, ধৃত দুই মাদক পাচারকারীর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশি তদন্ত শুরু হয়েছে । দুইটি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে । মাদক সরবরাহের লিংক খতিয়ে দেখা হচ্ছে । জড়িত থাকা বাকি ড্রাগস মাফিয়ারা শীঘ্রই পুলিশের জালে ধরা পড়বে ।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top