ভারুচ, ২২ মার্চ (হি.স.): গুজরাটের ভারুচে ভয়াবহ আগুন লাগল একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে। বুধবার সকালে ভারুচ জিআইডিসি-তে অবস্থিত নর্মদা প্লাস্টিক প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লাগে। ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলতে থাকে ফ্যাক্টরিটি। ভিতরে থাকা সবকিছু পুড়ে যায়।অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল বলেছেন, বুধবার নর্মদা প্লাস্টিক প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

গুজরাটের ভারুচে প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















