News Flash

Image

পহরমুড়ায় তিন দোকানে  চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  একই রাতে পহরমুড়ায় তিন দোকানে দুঃসাহসিক চুরি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়ী ও জনগণে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
শনিবার গভীর রাতে খোয়াইয়ের পহরমুড়া বাজারে দুই দোকানসহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল কাটার দিয়ে তিনটি দোকানেরই তালা কেটে ভেতরে প্রবেশ করে নিয়ে যায় কয়েক লক্ষ টাকার মালামাল৷ রোববার সকালে এই চুরির ঘটনা দোকান মালিকরা দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এই চুরির ঘটনার সঙ্গে স্থানীয় দুর্বৃত্তরা জড়িত রয়েছে৷ এ ব্যাপারে খোয়াই থানায় একটি  অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোন কিনারা করতে পারেনি পুলিশ৷ পহরমুড়া বাজারে রাত্রিকালীন  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top