নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ একই রাতে পহরমুড়ায় তিন দোকানে দুঃসাহসিক চুরি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়ী ও জনগণে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
শনিবার গভীর রাতে খোয়াইয়ের পহরমুড়া বাজারে দুই দোকানসহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল কাটার দিয়ে তিনটি দোকানেরই তালা কেটে ভেতরে প্রবেশ করে নিয়ে যায় কয়েক লক্ষ টাকার মালামাল৷ রোববার সকালে এই চুরির ঘটনা দোকান মালিকরা দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এই চুরির ঘটনার সঙ্গে স্থানীয় দুর্বৃত্তরা জড়িত রয়েছে৷ এ ব্যাপারে খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোন কিনারা করতে পারেনি পুলিশ৷ পহরমুড়া বাজারে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

পহরমুড়ায় তিন দোকানে চুরি
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















