News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর হামলা, প্রতিবাদে  থানার সামনে জাতীয় সড়ক অবরোধ
Image

বিশালগড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর হামলা, প্রতিবাদে  থানার সামনে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর দুষৃকতিদের হামলা৷ ঘটনা বিশালগড়ের অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ এলাকায়৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধ পরীক্ষার্থীদের৷ শুক্রবার ছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের পরীক্ষা৷ অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বের হলে কিছু দুষৃকতি কয়েকজন পরীক্ষার্থীকে মারধর করে৷  এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে না আসার জন্য হুমকি দিতে থাকে৷এতে আহত হয় কয়েকজন পরীক্ষার্থী৷ আহতদের নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধে সামিল হয় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে৷ বিশালগড় থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে৷ পরীক্ষার্থীরা জানায় পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর তাদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে৷ অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তারা চিহ্ণতে পেরেছে বলে জানায়৷

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top