News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০  থেকে ২৮ শে মার্চ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান
Image

২০  থেকে ২৮ শে মার্চ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ আগামী ২০ মার্চ থেকে ২৮ শে মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান ৪.০৷ ১৮ মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলার দক্ষিণী টাউন হলে এর শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷আগামী ২০ মার্চ থেকে ২৮ শে মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান ৪.০৷ ১৮ মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলার দক্ষিণী টাউন হলে এর শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ শুক্রবার এন এইচ এম -এর কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা ডা. শুভাশিস দাস৷ তিনি জানান শিশু ও কিশোর কিশোরীদের জনস্বাস্থ্য কর্মসূচির সঠিক বাস্তবায়ন করার লক্ষ্যে ত্রিপুরা সরকার ২০২১ সালের সেপ্ঢেম্বর মাসে এই অভিযানের বিশেষ সূচনা করেছে৷ অন্তে কৃমি সংক্রমণ, ভিটামিন -এ -র অভাবে, শৈশবে ডায়রিয়া এবং আয়রন ও ফলিক এসিডের অভাব মানুষ স্বাস্থ্যের জন্য একটি উদ্বেগ জনক বিষয়৷ এসব ঘাটতি শিশুর পুষ্টি গ্রহণের বাধা সৃষ্টি করে এবং শিশু বা কিশোর কিশোরীরা অপুষ্টি ও রক্ত স্বল্পতায় ভুগে৷ এর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়৷ শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ রাখতে, তাদের পুষ্টির বিকাশ, শারীরিক ও জ্ঞানগত ক্ষমতার বিকাশের জন্য মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান ৪.০৷  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থকৈশোর অভিযান ৪.০ বাস্তবায়ন করা হবে বলে জানান অধিকার৷
মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কৈশোর অভিযান-৪’ এর বিষয় নিয়ে খোয়াই সি এম ও অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়৷ এদিন সাংবাদিক সম্মেলনে ঞ্চছছছজ্ঞ৪.০ নিয়ে ঙ্খঞ্চঞ্জ বলেন, এ কর্মসূচির মাধ্যমে  শিশু ও কিশোর বয়সের ছেলে-মেয়েদের  বিভিন্ন রোগের প্রতিষেধক ওষুধ দেওয়া হবে৷শিশু ও কিশোর বয়সের ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং যত্নবান হতে হবে৷ স্বাস্থ্য ঠিক থাকলে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে৷অভিযানের মাধ্যমে আগামী ২০ থেকে ২৮ মার্চ পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের বিভিন্ন ওষুধ খাওয়াবেন৷

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top