News Flash

  • Home
  • দিনের খবর
  • নকশালবাড়িতে সন্তান জন্ম দিয়েই গলা টিপে খুন করল মা ! অভিযুক্তকে আটক করল পুলিশ
Image

নকশালবাড়িতে সন্তান জন্ম দিয়েই গলা টিপে খুন করল মা ! অভিযুক্তকে আটক করল পুলিশ

নকশালবাড়ি, ১৭ মার্চ (হি.স.): নকশালবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা । সন্তান জন্ম দিয়েই গলা টিপে খুন করে জঙ্গলে ফেলে দিল মা । জঙ্গল থেকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলাকে হেফাজতে নিয়েছে পুলিশ ।

শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসা ঘটনায় জানা গেছে, নকশালবাড়ি থানার অন্তর্গত স্টেশন পারা এলাকায় বৃহস্পতিবার রাতেই সন্তান জন্ম দিয়েছিল ওই মহিলা। এদিন সকালে রাস্তায় রক্ত দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার বিষয়ে জানা যায়। খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশকে। মৃত শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে স্বামীর থেকে বিচ্ছেদ হয়ে স্টেশন পাড়ায় পিঙ্কি দাসের বাড়িতে থাকতেন আফসানা খাতুন(৩৪)। আশপাশের এলাকায় পরিচারিকার কাজ করেই নিজের সংসার চালাতেন তিনি। গত এক বছর ধরে তিনি অন্তঃসত্ত্বা ছিল তা কেউই বুঝতে পারেনি। ইতিমধ্যে আফসানা খাতুনকে পুলিশের হেপাজতে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top