News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামীকাল প্রোটেম স্পিকার, ১৬ মার্চ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ও ১৭ মার্চ তিপরা মথার নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন
Image

আগামীকাল প্রোটেম স্পিকার, ১৬ মার্চ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ও ১৭ মার্চ তিপরা মথার নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন

আগরতলা, ১৪ মার্চ (হি. স.) : আগামীকাল প্রোটেম স্পিকার, ১৬ মার্চ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ও ১৭ মার্চ তিপরা মথার নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন। 

আগামীকাল দুপুর ১২টায় রাজভবনের দরবার হলে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য প্রোটেম স্পিকারের পদে পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাসকে শপথ বাক্য পাঠ করাবেন। ইতিমধ্যে রাজভবন থেকে তাঁকে শপথ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। আজ বিনয় ভূষণ দাস নিজেই একথা জানিয়েছেন। 

সাথে তিনি যোগ করেন, আগামী ১৬ মার্চ ত্রিপুরা বিধানসভার অধিবেশন কক্ষে সকাল ১১টায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে, ওইদিন তিপরা মথার নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন না। তিনি জানান, তিপরা মথার নেতৃবৃন্দ টেলিফোনে জানিয়েছেন ব্যস্ততার কারণে ১৬ মার্চ দলীয় বিধায়কগণ শপথ নিতে পারছেন না। তার বদলে ১৭ মার্চ তাঁরা শপথ নেবেন। ওইদিন বিধানসভার লবিতে তাঁদের শপথ বাক্য পাঠ করানো হবে। প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ থেকে ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top