News Flash

  • Home
  • বিনোদন
  • সংশোধন : অস্কারের মঞ্চে মোহময়ী দীপিকা পাড়ুকোন
Image

সংশোধন : অস্কারের মঞ্চে মোহময়ী দীপিকা পাড়ুকোন

ক্যালিফোর্নিয়া, ১৩ মার্চ (হি. স.) : শেষ হল বহু প্রতীক্ষিত ৯৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড শো। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল চাঁদের হাট। সোমবার ৯৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে হাঁটলেন দীপিকা পাড়ুকোন। কালো হলিউড স্টাইল বেবিলন পোশাক, বাঁধা চুল এবং ন্যুড মেকআপে ঝলমলিয়ে উঠেছিলেন অভিনেত্রী। দীপিকার পাশাপাশি অস্কারের আরও উপস্থাপক ছিলেন, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, রিজ আহমেদ, গ্লেন ক্লোজ, স্যামুয়েল এল জ্যাকসন, মাইকেল বি জর্ডান এবং জোনাথন মেজার্স।

প্রথম ভারতীয় মহিলা অভিনেতা হিসেবে দীপিকা পাড়ুকোন অস্কারে প্রেসেন্টার হিসেবে আবির্ভূত হয়েছেন। দীপিকা মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়েন দর্শকেরা। তাতেই স্পষ্ট ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে সমান জনপ্রিয় অভিনেত্রী। দীপিকার বাঁ কানের নিচে নজর কেড়েছে একটি ছোট্ট ট্যাটু। যাতে লেখা ‘৮২ ডিগ্রি ই’। এটি হল দীপিকার নিজস্ব প্রসাধনী সামগ্রী সংস্থার নাম।

নাট্টু নাট্টু’ গানের ঘোষণা করেন দীপিকা। অস্কারের মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট হিসাবে পুরস্কৃত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। গোটা বিশ্বকে হারিয়ে জয়ী দুই নারী। অস্কারের মঞ্চে মোহময়ী রূপে ধরা দেন পরিচালক কার্তিকি গনজালভেজ। একজন ভারতীয় নারী হিসাবে ট্র্যাডিশনাল শাড়ি পরে মঞ্চে ওঠেন প্রযোজক গুনিত মুঙ্গার।অস্কার মঞ্চে কালো পোশাকে ধরা দেয় টিম ‘আরআরআর’।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top