News Flash

Image

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের আসবাব বাজারে

মুম্বই, ১৩ মার্চ (হি.স.) : ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের গোরেগাঁওয়ে আসবাবের একটি বাজারে। সোমবার সকাল ১১টা নাগাদ আগুন লাগে। সেই আগুন মুহূর্তে গোটা বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না দাবি পুলিশের। এরপর দমকলের আরও ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকলকর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুলিশ জানিয়েছে, আসবাবের একটি গুদামে আগুন লাগে। সেই আগুন দ্রুত বাকি দোকানগুলিতে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বাজারের ভিতরে কেউ আটকে নেই। কিন্তু তারপরেও আশঙ্কা কমছে না। যে সময় বাজারে আগুন ধরেছে, অনেকেই ওই সময় দোকান খোলেন। তাই কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top