News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিদেশে ভারতীয় গণতন্ত্রকে অপমান করেছেন রাহুল গান্ধী: গিরিরাজ সিং
Image

বিদেশে ভারতীয় গণতন্ত্রকে অপমান করেছেন রাহুল গান্ধী: গিরিরাজ সিং

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতীয় গণতন্ত্রকে অপমান করছেন। এই ধরনের নেতাদের বিরুদ্ধে লোকসভা স্পিকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি প্রতিমন্ত্রী গিরিরাজ সিং।

সোমবার ভিডিও প্রকাশ করে গিরিরাজ সিং বলেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দেশের বাইরে লন্ডনে গিয়ে ভারতকে অপমান করেছেন। ভারতের গণতন্ত্রকে অপমান করেছে, ভারতীয় সংসদকে অপমান করেছে। আজ লোকসভা অধিবেশন শুরু হয়েছে, হাউসে ক্ষমা চাওয়া উচিত।
তিনি আরও বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভা স্পিকারের ব্যবস্থা নেওয়া উচিত। যে ব্যক্তি সংসদে ৫২ মিনিট বক্তৃতা করেছিলেন, গালিগালাজ করেছেন, হতাশা থেকে মিথ্যা অভিযোগ করেছেন। বিদেশে গিয়ে সেই ব্যক্তি কী ক্ষমতায় ভারতের গণতন্ত্র, সংসদ, দেশকে অপমান করছেন?

গিরিরাজ সিং বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। রাহুল গান্ধীর চিন্তাভাবনা ও আচার-আচরণ দেশবিরোধীর থেকে কম নয়। বিদেশী শক্তিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়ার জন্য রাহুল গান্ধীর অভিপ্রায়কে আমরা সবাই অস্বীকার করি। এ জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত।

Releated Posts

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top