News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের হাসপাতালেগুলিতে রক্তের মারাত্মক সংকট, শিবিরের আয়োজন বিভিন্ন সংস্থার
Image

রাজ্যের হাসপাতালেগুলিতে রক্তের মারাত্মক সংকট, শিবিরের আয়োজন বিভিন্ন সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্ক গুলিতে চলছে তীব্র রক্ত সঙ্কট৷ প্রায় প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কটের জেরে নাজেহাল সাধারন মানুষ৷ এই পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সঙ্কট দূরীকরণের লক্ষ্যে এগিয়ে আসল ত্রিপুরা ক্রীড়া পর্ষদ৷  ত্রিপুরা ক্রীড়া পর্ষদের উদ্যোগে রবিবার রাজধানীর এনএসআরসিসি-তে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবিরের৷ এইদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া পর্ষদের সচিব সরযু চক্রবর্তী সহ অন্যান্যরা৷ এইদিনের শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করে৷ এক সাক্ষাৎকারে ক্রীড়া পর্ষদের সচিব সরযূ চক্রবর্তী জানান বর্তমান সময়ে রাজ্যের হাসপাতাল গুলিতে রক্তের সঙ্কট চলছে৷ তাই ব্লাড ব্যাঙ্কের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ এইদিনের শিবিরে ৬০ থেকে ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবে৷ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে রক্তদাতারা রক্তদান করার জন্য এইদিনের শিবিরে উপস্থিত হয়েছে৷ তিনি সকলের প্রতি রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান৷
রাজধানীর আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট দূরীকরণে এগিয়ে আসল আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মরত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা৷ এইদিন আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মরত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের উদ্যোগে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ ছিলেন প্রাক্তন বিধায়ক তথা আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলিপ দাস৷ তিনি রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন৷ এক সাক্ষাৎকারে ডাক্তার দিলিপ দাস জানান রক্তদান শিবিরের আয়োজন করা একটা ভালো উদ্যোগ৷ নির্বাচন প্রক্রিয়ার জন্য রক্তদান শিবিরে ব্যাঘাত ঘটেছে৷ ফলে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সঙ্কট দেখা দিয়েছে৷ আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মরত স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা সামাজিক মাধ্যমে রক্ত সঙ্কটের কথা তুলে ধরে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিল৷ সেই আবেদনে সাড়া দিয়ে এইদিন ২২ জন রক্তদাতা রক্তদানের জন্য নাম নথি ভুক্ত করেছে৷ বিভিন্ন পেশার লোক এইদিন রক্তদানে এগিয়ে এসেছে৷ রক্তদানের ক্ষেত্রে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, এইটা সমাজের জন্য মঙ্গল জনক৷ নির্বাচন শেষ বর্তমানে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন গুলি রক্তদানে এগিয়ে আসলে রক্তের সঙ্কট দূর করা সম্ভব হবে বলে জানান তিনি৷

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top