নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ সন্ত্রাস থেকে অক্ষত রইলো না বিজেপি নেতার ঘর ও দোকান৷ ঘটনা চিত্তামারা পঞ্চায়েতের জয়নগর ৩৬ নং বুথ এলাকার বিজেপি পৃষ্ঠা প্রমুখ কান্তি লাল দে -র বাড়িতে৷ শনিবার রাতে ৩৫ বিলোনীয়া বিধানসভা কেন্দ্রের চিত্তামারা পঞ্চায়েতের জয়নগর ৩৬ নং বুথ এলাকার বিজেপি পৃষ্ঠা প্রমুখ কান্তি লাল দে -র বাড়িতে অগ্ণিসংযোগ করে দুষৃকতিকারীরা৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে থাকা একটি দোকান এবং রান্নাঘরে৷ খবর দেওয়া হয় বিলোনিয়ার দমকল বাহিনীর কর্মীদের৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কিন্তু তাতেও রক্ষা হয়নি৷ আগুনে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায় দোকান ঘর৷ রান্না ঘরেরও বেশ কিছু অংশ আগুনে পুড়ে যায়৷ দমকল কর্মীরা সময় মত না পৌঁছালে আগুন ছড়িয়ে পড়তো বাড়ির অন্যান্য ঘরে৷ দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়৷ তবে একজন বিজেপির পৃষ্ঠা প্রমুখের বাড়িতে এই ধরনের অগ্ণি সংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে৷ এই ঘটনায় বিজেপি পৃষ্ঠা প্রমুখ কান্তি কৃষ্ণ দে -এর অভিযোগ সিপিআইএম -এর কর্মী সমর্থকদের দিকে৷ এলাকায় অশান্তির পরিবেশ বিজেপি সরকারের বদনাম করার জন্য এই ধরনের ঘটনা সংগঠিত করেছে৷ রবিবার সকালে স্থানীয় বিজেপি জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র প্রতিবাদ জানান৷ দাবি জানান ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করার৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ এখন দেখার পুলিশের তদন্তে কি বের হয়ে আসে৷
2023-03-12

