News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিত্তামারায় বিজেপির পৃষ্ঠপ্রমুখের বাড়ি পুড়ল নাশকতার আগুনে
Image

চিত্তামারায় বিজেপির পৃষ্ঠপ্রমুখের বাড়ি পুড়ল নাশকতার আগুনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ সন্ত্রাস থেকে অক্ষত রইলো না বিজেপি নেতার ঘর ও দোকান৷ ঘটনা চিত্তামারা পঞ্চায়েতের জয়নগর ৩৬ নং বুথ এলাকার বিজেপি পৃষ্ঠা প্রমুখ  কান্তি লাল দে -র বাড়িতে৷  শনিবার রাতে ৩৫ বিলোনীয়া বিধানসভা কেন্দ্রের চিত্তামারা পঞ্চায়েতের জয়নগর ৩৬ নং বুথ এলাকার বিজেপি পৃষ্ঠা প্রমুখ  কান্তি লাল দে -র বাড়িতে অগ্ণিসংযোগ করে দুষৃকতিকারীরা৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে থাকা একটি দোকান এবং রান্নাঘরে৷ খবর দেওয়া হয় বিলোনিয়ার দমকল বাহিনীর কর্মীদের৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কিন্তু তাতেও রক্ষা হয়নি৷  আগুনে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায় দোকান ঘর৷ রান্না ঘরেরও বেশ  কিছু অংশ আগুনে পুড়ে যায়৷ দমকল কর্মীরা সময় মত না পৌঁছালে আগুন ছড়িয়ে পড়তো বাড়ির অন্যান্য ঘরে৷ দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়৷  তবে একজন বিজেপির পৃষ্ঠা প্রমুখের বাড়িতে এই ধরনের অগ্ণি সংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে৷ এই ঘটনায় বিজেপি পৃষ্ঠা প্রমুখ কান্তি কৃষ্ণ দে -এর অভিযোগ সিপিআইএম -এর কর্মী সমর্থকদের দিকে৷ এলাকায় অশান্তির পরিবেশ বিজেপি সরকারের বদনাম করার জন্য এই ধরনের ঘটনা সংগঠিত করেছে৷ রবিবার সকালে স্থানীয় বিজেপি জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র প্রতিবাদ জানান৷ দাবি জানান ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করার৷  ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ এখন দেখার পুলিশের তদন্তে কি বের হয়ে আসে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top