News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংবর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী সুধাংশু দাস
Image

সংবর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  রাজনীতি হোক যার যার৷ কিন্তু উৎসব আনন্দ হোক সবার৷ আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা অতি সহজে সারল্যতা নিয়ে খুব সহজেই বললেন ফটিকরায়বাসীর ঘরের ছেলে তথা মন্ত্রী সুধাংশু দাস৷  মন্ত্রী হবার পর শনিবার নিজ এলাকায় পা রাখেন তিনি৷  সংবর্ধনার জোয়ারে ভাসলেন  নব নিযুক্ত এই তরুণ মন্ত্রী৷ একইভাবে জাতীয়তাবাদী কমর্চারী কোর্ডিনেশন কমিটি ফটিকরায় মন্ডলের উদ্যোগে রবিবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে নব নিযুক্ত মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য এক অনুষ্ঠান এর আয়োজন করা হয়৷ প্রায় ৪ শত কর্মচারীরা এইদিনে সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন৷ মঞ্চে উপস্থিত ছিলেন নব নিযুক্ত মন্ত্রী সুধাংশু দাস , তাঁর সহধর্মিনী ত্ম দেবস্মিতা বৈদ্য দাস, কর্মচারী কোর্ডিনেশসন কমিটির সভাপতি সুনির্মল দাস , জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস  ,ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা৷  মন্ত্রীকে এইদিন ফটিকরায় বিধানসভার পাম্প অপেরেটর , রেশন ডিলার ,আশা কর্মী সহ অন্যান্যের পক্ষ থেকেও সংবর্ধিত করা হয়৷ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত ৫ বছরে ফটিকরায় যে কাজ করেছেন তিনি ,  আগামী ৫ বছরে তার তিনগুন কাজ করে শ্রেষ্ট ফটিকরায় গড়ে তুলবেন৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top