News Flash

  • Home
  • দেশ
  • বিমানের বাথরুমে ধূমপান, বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার মার্কিন নাগরিকের, গ্রেফতার
Image

বিমানের বাথরুমে ধূমপান, বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার মার্কিন নাগরিকের, গ্রেফতার

মুম্বই, ১২ মার্চ (হি.স.) : মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা করলেন এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে ৩৭ বছরের এক যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। লন্ডন থেকে মুম্বইমুখী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের বাথরুমে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন ওই ব্যক্তি। তারপর বিমানকর্মীরা যখন তাঁকে বকাঝকা করতে থাকেন, তখন ওই ব্যক্তি পিছনের দরজা খুলে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁকে জোর করে না ঠেকালে মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত।

রমাকান্ত নামে ৩৭ বছরের ওই যুবক আদতে মার্কিন নাগরিক। লন্ডন থেকে মুম্বইয়ে আসছিলেন। বিমানকর্মীদের অভিযোগ, বাথরুমে উনি ধূমপান করছেন বুঝতে পেরে তাঁকে তাঁরা সতর্ক করেন। এরপরই উনি বিমানের দরজা খুলতে যান। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এআই১৩০ নম্বর ফ্লাইটে রমাকান্ত নামে এক যাত্রী বাথরুমে ধূমপান করছিলেন। তাঁকে এ বিষয়ে সতর্ক করা হলে তিনি বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কারও কারও উপর চড়াও হন।
তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি কারও কথা শোনেননি। বিমানের ভিতর চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। মুম্বইয়ে বিমানটি নামার পর তাঁকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। বিমান চলাচল মন্ত্রককেও ঘটনাটির বিষয়ে জানানো হয়েছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top