News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরকারি নথি প্রকাশ করে রাস্তাশ্রী প্রকল্পের উদ্দেশ নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু
Image

সরকারি নথি প্রকাশ করে রাস্তাশ্রী প্রকল্পের উদ্দেশ নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু

কলকাতা, ১২ মার্চ (হি.স.) : এবার রাস্তাশ্রী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধ তীব্র আক্রমন শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ওই প্রকল্পের প্রচারের সরকারি নির্দেশিকা প্রকাশ করে রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্পের উদ্দেশ নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের জন্য এই প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে রাস্তা মেরামতির তোমন কোনও সম্পর্ক নেই।

রবিবার রাস্তাশ্রী প্রকল্পের প্রচার পরিকল্পনার সরকারি নির্দেশিকা প্রকাশ করেন শুভেন্দুবাবু। তাতে কী ভাবে বিভিন্ন মাধ্যমে প্রকল্পের প্রচার করতে হবে তার বিস্তারিত বিবরণ রয়েছে। জেলা থেকে গ্রাম পঞ্চায়েতে হোর্ডিং দিয়ে কী ভাবে প্রকল্পের কথা তুলে ধরতে হবে তার বিস্তারিত বিরণ রয়েছে সেখানে। কী ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে রয়েছে তার রণনীতিও।
এই নির্দেশিকা প্রকাশ করে শুভেন্দুবাবু লিখেছেন, অ্যাডিনোভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থায় কোনও উদ্যোগ নেই। মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ দিচ্ছেন নইলে তাঁর মুন্ডু। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে রাস্তাশ্রীর বিজ্ঞাপণে কোটি টাকা খরচ হবে। কারণ পঞ্চায়েতই তৃণমূলের রুজিরুটি।

শুভেন্দুর টুইটের জবাবে তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘ভোট তো লেগেই থাকে। সেজন্য উন্নয়ন আটকে থাকবে না কি?’

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top