News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০ লক্ষ বাংলাদেশি মুদ্রা বাজেয়াপ্ত
Image

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০ লক্ষ বাংলাদেশি মুদ্রা বাজেয়াপ্ত

বসিরহাট, ১২ মার্চ (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন উত্তর ২৪ পরগণা জেলায় চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ । বিএসএফ সদস্যরা উদ্ধার করেছে দশ লক্ষ বাংলাদেশি মুদ্রা । রবিবার বিএসএফের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গেছে ।

রবিবার বিএসএফের দেওয়া তথ্য অনুসারে, উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা সীমান্ত চৌকিতে শনিবার জওয়ানরা খবর পান যে এক ব্যক্তি বালতি নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে যাচ্ছে। সৈন্যরা ওই ব্যক্তিকে তাড়া করতে থাকে। জওয়ানরা তাকে থামতে বললে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পরেই এলাকায় তল্লাশি চালায় জওয়ানরা। তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে একটি বালতি উদ্ধার করে যাতে টি-শার্টে মোড়ানো ১৪ বান্ডিল (১০লক্ষ) বাংলাদেশি মুদ্রা পাওয়া যায়। চোরাকারবারিরা বাংলাদেশি মুদ্রা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top