News Flash

  • Home
  • দেশ
  • সিআইএসএফ-এর ৫৪ তম প্রতিষ্ঠা দিবসে কুচকাওয়াজের অভিবাদন নিলেন অমিত শাহ
Image

সিআইএসএফ-এর ৫৪ তম প্রতিষ্ঠা দিবসে কুচকাওয়াজের অভিবাদন নিলেন অমিত শাহ

হায়দরাবাদ (তেলেঙ্গানা), ১২ মার্চ (হি.স.) : আজ রবিবার কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ৫৪ তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপনে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার গভীর রাতে তিনি শহরে এসেছেন বলে সূত্র জানায়।

এদিন সকালে নিরাপত্তা একাডেমি হাকিমপেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। তেলেঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দররাজন এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কিষাণ উপস্থিত ছিলেন। প্রতি বছর মার্চ মাসে সারা দেশে সিআইএসএফ প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রথমবার দিল্লি-এনসিআর-এর বাইরে সিআইএসএফ রাইজিং ডে ইভেন্টের আয়োজন করা হয়েছে।
গত ৫৩ বছরে সিআইএসএফ তার বিশ্বাসযোগ্যতা এবং সক্ষমতায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং আজ ১.৭০ লক্ষেরও বেশি জওয়ানদের শক্তির সঙ্গে শিল্প বাহিনী দেশের ৩৫৪টি গুরুত্বপূর্ণ শিল্পসহ ৬৬টি বিমানবন্দর, সমুদ্রবন্দর, পারমাণবিক কেন্দ্র, দিল্লি মেট্রো, ইস্পাত ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top