News Flash

  • Home
  • দেশ
  • সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না বিজেপি দাবি শাহের
Image

সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না বিজেপি দাবি শাহের

হায়দরাবাদ(তেলেঙ্গানা), ১২ মার্চ (হি.স.) : মোদী সরকার জঙ্গি কার্যকলাপকে কোনওভাবেই বরদাস্ত করবে না ৷ এই বিষয়ে কেন্দ্র জিরো-টলারেন্স নীতি নিয়েছে ৷ রবিবার হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে এ কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাঁর দাবি, দেশের যে কোনও প্রান্তে যে কোনও ধরনের বিভাজন, সন্ত্রাসবাদী কাজকর্ম এবং জাতীয়তা-বিরোধী কাজকর্মকে কড়া হাতে সামলাবে বিজেপি সরকার।

সিআইএসএফ-এর অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, গত ৯ বছরে এনডিএ সরকার সফল ভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার চ্যালেঞ্জ সামলেছে ৷ তাঁর দাবি, কাশ্মীরে হিংসাত্মক ঘটনার সংখ্যা কমে আসছে ৷ উত্তরপূর্বের অস্থির পরিস্থিতি এখন অনেকটা শান্ত ৷ এমনকী চরম বামপন্থী অধ্যুষিত এলাকাগুলির আয়তন আগের তুলনায় কমেছে ৷ আর তাই এখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে ৷ অমিত শাহ এদিন আরও দাবি করেন, জঙ্গি কার্যকলাপে যুক্ত মানুষজনের সংখ্যা ধীরে ধীরে কমছে ৷ অনেকেই আত্মসমর্পণ করছে ৷ পুলিশের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে।
১২ মার্চ সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস ৷ আজ তার প্যারেড হচ্ছে হায়দরাবাদের হাকিমপেটের ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যাকাডেমিতে৷ এই প্রথম দিল্লির বাইরে অন্য কোনও রাজ্যে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেড হচ্ছে বলে জানা গিয়েছে ৷ হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এখান থেকে তিনি কেরল সফরে যাবেন ৷ সেখানে ত্রিশূরে বীর-পুত্র সকথান থাম্পুরানের প্রাসাদ ঘুরে দেখার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর৷

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top