চাম্পাই (মিজোরাম), ৮ মার্চ (হি.স.) : মিজোরামের চাম্পাই জেলায় উদ্ধার করা হয়েছে কয়েকটি খাঁচা ভরতি বিরল প্রজাতির টিয়া পাখি এবং বিদেশি জন্তু। পাচারের মুখে উদ্ধার করা হয়েছে ১৩টি ভিন্ন প্রজাতির টিয়া পাখি এবং ৪-টি বিদেশি বানর।
মঙ্গলবার রাতে একটি গাড়িতে তালাশি চালিয়ে খোয়াজাউল এলাকা থেকে পুলিশ খাঁচা ভরতি পাখি সহ বানরগুলি উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, বন্য জন্তু পাচারের অভিযোগে ভানলাল রায়ন নামের গাড়ি চালক (২৯)-কে গ্ৰেফতার করা হয়েছে।
পুলিশের কাছে আরও জানা গেছে, মায়ানমার থেকে পাচারের উদ্দেশ্যে পাখিগুলোকে প্রথমে মিজোরামের চাম্পাই জেলার খোয়াজাউল গ্রামে নিয়ে আসা হয়। উদ্দেশ্যে ছিল, এগুলিকে মিজোরাম থেকে ভিন্ন রাজ্যে পাচার করা। নির্ভরযোগ্য সূত্রে সেই তথ্য লাভ করে গতকাল রাতেই পুলিশ অভিযানে নেমে একটি গাড়ি থেকে উদ্ধার করেছে বন্যপ্রাণীগুলিকে। এ ঘটনায় গাড়িকে বাজেয়াপ্ত করে উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলিকে শুল্ক বিভাগে সমঝে দিয়েছে পুলিশ।

মিজোরামে উদ্ধার খাঁচা ভরতি ১৭টি বিরল প্রজাতির টিয়া ও বিদেশি জন্তু, গ্রেফতার এক
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















