News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘালয় বিধানসভার স্পিকার হতে চলেছেন এনপিপি-র থমাস এ সাংমা
Image

মেঘালয় বিধানসভার স্পিকার হতে চলেছেন এনপিপি-র থমাস এ সাংমা

শিলং, ৭ মার্চ (হি.স.) : মেঘালয় বিধানসভার স্পিকার হতে চলেছেন এনপিপি-র থমাস এ সাংমা। ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এমডিএ)-০২ সরকার উত্তর তুরার বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা থমাস এ সাংমাকে মেঘালয় বিধানসভার স্পিকার পদের জন্য সর্বসম্মত প্রার্থী মনোনীত করেছে। বিধানসভার স্পিকার পদে নির্বাচন আগামী ৯ এপ্রিল।

এনপিপি-র অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আজ মঙ্গলবার বিকালে শিলঙে বিধানসভা সচিবালয়ে মেঘালয় বিধানসভার কমিশনার-সচিব অ্যান্ড্রুস সাইমনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা তাঁর সোশাল মিডিয়ায় মেঘালয় বিধানসভার স্পিকার পদে মনোনীত থমাস এ সাংমাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে থমাস সাংমা তাঁর উপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য এনপিপি নেতৃত্বাধীন এমডিএ-০২ সরকার এবং মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিগত এমডিএ-০১ সরকার তাঁকে জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করার জন্য অসংখ্য সুযোগ দিয়েছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top