News Flash

Image

 বাংলাদেশের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷  বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণ উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশের সরকারি হাই কমিশন আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণ উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশের সরকারি হাই কমিশন আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিন সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ৷ এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর  রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এরপর হয় নীরবতা পালন ও আলোচনা সভা৷ দিনটির তাৎপর্য সম্পর্কে জানাতে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ জানান ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবর রহমান ঢাকার রেস কোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন৷ এই ভাষণের পর থেকেই বাঙালী স্বাধীনতা আন্দোলনে পুরোদমে ঝাঁপিয়ে পড়ে৷ নতুন জাতি স্বত্বা গঠনের আশায় বাঙালি জাতি অনুপ্রানিত হয়৷ নবীন প্রজন্মের কাছে তাঁর এই ঐতিহাসিক ভাষণ পৌঁছে দিয়ে উদ্বুদ্ধ করার জন্যই দিনটি প্রতিবছর পালন করা হয় বলে জানান তিনি৷ ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top