নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণ উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশের সরকারি হাই কমিশন আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণ উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশের সরকারি হাই কমিশন আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিন সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ৷ এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এরপর হয় নীরবতা পালন ও আলোচনা সভা৷ দিনটির তাৎপর্য সম্পর্কে জানাতে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ জানান ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবর রহমান ঢাকার রেস কোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন৷ এই ভাষণের পর থেকেই বাঙালী স্বাধীনতা আন্দোলনে পুরোদমে ঝাঁপিয়ে পড়ে৷ নতুন জাতি স্বত্বা গঠনের আশায় বাঙালি জাতি অনুপ্রানিত হয়৷ নবীন প্রজন্মের কাছে তাঁর এই ঐতিহাসিক ভাষণ পৌঁছে দিয়ে উদ্বুদ্ধ করার জন্যই দিনটি প্রতিবছর পালন করা হয় বলে জানান তিনি৷ ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

বাংলাদেশের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















