News Flash

  • Home
  • খেলা
  • লেভেল টু আম্পায়ারিং এর জন্য প্রশিক্ষণরত রাজ্যের রাজীব, শিল্পী
Image

লেভেল টু আম্পায়ারিং এর জন্য প্রশিক্ষণরত রাজ্যের রাজীব, শিল্পী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। বিসিসিআই স্বীকৃতিপ্রাপ্ত লেভেল টু আম্পায়ার নেই এখন পর্যন্ত ত্রিপুরায়। তবে আগামী দিনে রাজ্যে এই লেভেল টু আম্পায়ারের স্বীকৃতি  পেতে চলেছেন দুইজন প্রাক্তন ক্রিকেটার। এর মধ্যে একজন হলেন রাজীব সাহা এবং অপরজন হলেন শিল্পী দেববর্মা। টিসিএতে নতুন কমিটি আসার পর তাদেরকে লেভেল টু আম্পায়ারিং এর জন্য পাঠানো হল আহামেদাবাদে। টিসিএর সহ সভাপতি তিমির চন্দ বিশেষ করে এই উদ্যোগটা নেন। সচিব তাপস ঘোষ সহ এপেক্সের বাকি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদেরকে আহমেদাবাদ পাঠানো হলো। প্রথম ধাপের প্রশিক্ষণ রাজীব ও শিল্পী নিয়ে নিলো। টিসিএর সহ সভাপতি তিমির চন্দ নিজে ও একজন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। তাই তিনি জানেন একজন লেভেল টু আম্পায়ারের গুরুত্ব কতটা। তাই বিশেষ উদ্যোগী হয়ে রাজীব ও শিল্পীকে আহমেদাবাদ পাঠানো হলো। আগামীতে তাদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ রয়েছে। তাদের পুরো খরচ বহন করছে টিসিএ। আগামী দিনে ও তাদের যাবতীয় খরচ বহন করবে টিসিএ। উদ্যোগটা সত্যি ই মহৎ।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top