ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। বিসিসিআই স্বীকৃতিপ্রাপ্ত লেভেল টু আম্পায়ার নেই এখন পর্যন্ত ত্রিপুরায়। তবে আগামী দিনে রাজ্যে এই লেভেল টু আম্পায়ারের স্বীকৃতি পেতে চলেছেন দুইজন প্রাক্তন ক্রিকেটার। এর মধ্যে একজন হলেন রাজীব সাহা এবং অপরজন হলেন শিল্পী দেববর্মা। টিসিএতে নতুন কমিটি আসার পর তাদেরকে লেভেল টু আম্পায়ারিং এর জন্য পাঠানো হল আহামেদাবাদে। টিসিএর সহ সভাপতি তিমির চন্দ বিশেষ করে এই উদ্যোগটা নেন। সচিব তাপস ঘোষ সহ এপেক্সের বাকি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদেরকে আহমেদাবাদ পাঠানো হলো। প্রথম ধাপের প্রশিক্ষণ রাজীব ও শিল্পী নিয়ে নিলো। টিসিএর সহ সভাপতি তিমির চন্দ নিজে ও একজন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। তাই তিনি জানেন একজন লেভেল টু আম্পায়ারের গুরুত্ব কতটা। তাই বিশেষ উদ্যোগী হয়ে রাজীব ও শিল্পীকে আহমেদাবাদ পাঠানো হলো। আগামীতে তাদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ রয়েছে। তাদের পুরো খরচ বহন করছে টিসিএ। আগামী দিনে ও তাদের যাবতীয় খরচ বহন করবে টিসিএ। উদ্যোগটা সত্যি ই মহৎ।

লেভেল টু আম্পায়ারিং এর জন্য প্রশিক্ষণরত রাজ্যের রাজীব, শিল্পী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















