News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্ত হবে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্ত হবে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন

আগরতলা, ৭ মার্চ (হি.স.): নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা নিয়ে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজিত নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন। তিনি রাজ্যের আপামর জনগনের কাছে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল ভোটের ফলাফল ঘোষণার পর রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা সংগঠিত হবে না। কিন্তু এখন প্রতিদিন সন্ত্রাসের ঘটনায় মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। তার দাবি, আইনীভাবে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা জন্য লড়াই অক্ষুন রাখবে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তাই আইনীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে জনগনের পাশে থাকার সিদ্ধান্ত গ্রহন করেছে তাঁরা।

সাথে তাঁর আরও দাবি, নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সন্ত্রাসের শিকার হয়েছেন। এই সমস্ত রাজনৈতিক ঘটনার তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

তিনি রাজ্যের আপামর জনগনের কাছে আবেদন করেছেন, অশুভ শক্তির কাছে আত্মসমর্পণ করার দরকার নেই। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানিয়েছে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top