News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে পঞ্চম মেয়াদে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেইফিউ রিওর
Image

প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে পঞ্চম মেয়াদে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেইফিউ রিওর

শপথ নিয়েছেন দুই উপ-মুখ্যমন্ত্রী ওয়াই প্যাটন ও টিআর জেলিয়াং সহ অন্য ১১ জন মন্ত্রী

কোহিমা, ৭ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডে পঞ্চম মেয়াদে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নেইফিউ রিও। আজ কোহিমায় বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি-র কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা সহ বহুজনের উপস্থিতিতে উপ-মুখ্যমন্ত্ৰী পদে দুই, তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নিয়েছেন। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লা গণেশন।

মুখ্যমন্ত্রী রিও ছাড়া উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ইয়ানথুনগো প্যাটন (বিজেপি) ও তাদিতুই রাংকাউ জেলিয়াং (এনডিপিপি), পরিষদীয় মন্ত্ৰী হিসেবে জি কাইতো আয়ে, জ্যাকব ঝিমোমি, কেজি কেনে, পি পাইওয়াং কন্যাক, মেতসুবো জামির, তেমজেন ইমনা আলং, সিএল জন, সালহৌতুওনুও ক্রুসে এবং পি বাশাংমোংবা পদ ও গোপনীয়তার শপথ নিয়েছেন।

প্ৰসঙ্গত সদ্যসমাপ্ত ৬০ আসনের বিধানসভা নির্বাচনে ৩৭টি আসনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে বিজেপি-এনডিপিপি জোট। নাগাল্যান্ডে ৪০ আসনে এনডিপিপি এবং ২০ আসনে বিজেপি প্ৰতিদ্বন্দ্বিতা করেছিল। ৬০ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নাগাল্যান্ডের দুই মহিলা প্রার্থী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনেই মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সালহাউতুওনুও ক্রুস এবং হেকানি জাখালু।

এবারের নির্বাচনে নাগাল্যান্ড বিধানসভায় ক্ষমতাসীন বিজেপির জোটশরিক এনডিপিপি-র ২৫, বিজেপি ১২, ন্যাশনালিস্ট কংগ্ৰেস পাৰ্টি (এনসিপি) ৬, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৫, নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) ২, নিৰ্দলীয় ৪, জনতা দল (ইউনাইটেড) ১, লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২, এবং রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) ২-টি আসনে বিজয়ী হয়েছে।

উল্লেখ্য, নাগাল্যান্ডের ৩১-এসি নম্বর আকুলুটো (উপজাতি তফশিলি) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী তথা বিধায়ক কাজহেতো কিনিমি।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top