News Flash

  • Home
  • বিদেশ
  • হোলি পালন করতে গিয়ে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হিন্দু ছাত্ররা
Image

হোলি পালন করতে গিয়ে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হিন্দু ছাত্ররা

লাহোর, ৭ মার্চ (হি.স.) : পাকিস্তানে হোলি উ‍ৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রঙের উ‍ৎসব আয়োজন করায় আক্রান্ত পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু হিন্দু পড়ুয়া। সোমবার হোলি উ‍ৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রঙের উ‍ৎসবে মেতে উঠেছিলেন হিন্দু ছাত্ররা। আর তখনই তাদের উপরে চড়াও হয় ইসলামি জামিয়াত তুলবা (আইজেটি) নামে একটি কট্টরবাদী মুসলিম সংগঠনের সদস্যরা। হিন্দু পড়ুয়াদের ব্যাপক মারধর করা হয়। হামলায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ হিন্দু ছাত্র।

আক্রান্ত পড়ুয়াদের অভিযোগ, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সোমবার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে হোলি উ‍ৎসবের আয়োজন করা হয়েছিল। নিজেদের মধ্যেই রং খেলায় মেতে উঠেছিলেন হিন্দু ছাত্ররা। আচমকাই ইসলামি জামিয়াত তুলবা নামে একটি কট্টরবাদী মুসলিম সংগঠনের পক্ষ থেকে লাটিসোটা নিয়ে হামলা চালানো হয়। উ‍ৎসবে মেতে ওঠা হিন্দু ছাত্রদের বেধড়ক মারধর করা হয়। আচমকা আক্রমণের মুখে পড়ে হতচকিত হয়ে পড়েন হিন্দু ছাত্ররা। অনেকেই প্রাণভয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুমে লুকিয়ে পড়েন।

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ ক্যাম্পাসে হোলি উ‍ৎসবের অন্যতম আয়োজক সিন্ধ কাউন্সিলের সাধারণ সম্পাদক কাশিফ ব্রোহি সংবাদমাধ্যমকে বলেছেন, হোলি উ‍ৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে পোস্ট করার পরেই ইসলামি জামিয়াত তুলবার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সত্যিই যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হবে তা আঁচ করা যায়নি। পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top