নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ বিজেপির বিজয় মিছিলে হামলা৷ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত৷ ঘটান কদমতলা কুর্তি বিধানসভার খাদিম পাড়া এলাকায়৷ রবিবার সারা রাজ্যে বিজেপি সরকার সরকার প্রতিষ্ঠিত হওয়ার আনন্দে দলীয় কর্মী সমর্থকরা পাড়ায় পাড়ায় বিজয় মিছিল বের করে৷ পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজয় মিছিলটি খাদিমপাড়া সুকলের সামনে আসার পর মিছিলে বাম গ্রেসের কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ৷ দুপক্ষের মারপিটে বেশ কয়েকজন আহত৷ তাদেরকে কদমতলা ও শনিছড়া হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবর৷ ঘটনার পর গোটা গ্রামে পুলিশ টিএ সার মোতায়েন করা হয়েছে৷ উত্তর পুলিশ সুপার সহ ডি আইজি চুরাইবাড়িতে আধাসামরিক বাহিনীর লং মার্চের চবিবশ ঘন্টার ভিতরেই ঘটলো এই ঘটনা৷ প্রশাসনকে আরো সজাগ থাকতে হবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে৷ দায়িত্ব নিতে হবে উভয় দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও৷ উত্তর জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে৷

পূর্ব ফুলবাড়িতে বিজেপির বিজয় মিছিলে হামলা
Tags:
Releated Posts
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…


















