News Flash

Image

করিমগঞ্জের নীলমণি রোডে একই রাতে দু-দুটি বাড়িতে নিশিকুটুম্বের হানা

করিমগঞ্জ (অসম), ৩ মার্চ (হি.স.) : করিমগঞ্জ শহরে একের পর এক চুরিকাণ্ডের ঘটনায় সদর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাতের অন্ধকারে প্রায়ই শহরে হানা দিচ্ছে নিশিকুটুম্ব বাহিনী। যার ফলে করিমগঞ্জ শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

বাড়ি, দোকান, এমন-কি মন্দিরে নিশিকুটুম্বদের হানা থেকে কিছুই বাদ যাচ্ছে না। পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও নিশিকুটুম্বের দৌরাত্ম্যে স্বাভাবিকভাবে পুলিশের নজরদারি ব্যবস্থা নিয়ে জনমানসে প্রশ্ন উঠছে।

গত কয়েকদিন ধরে করিমগঞ্জ শহরে একের পর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে এভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে শহরের নীলমণি রোডে দুটি বাড়িতে হানা দিয়েছে চোরের দল। বাইলেন ওয়ানের বাসিন্দা জনৈক নারায়ণ বণিকের বাড়িতে গ্রিলের তালা ভেঙে তারা হাতিয়ে নিয়েছে নগদ প্রায় ষাট হাজার টাকা সহ ছয় ভরি স্বর্ণালকার। অন্যদিকে প্রতিবেশী ডাক বিভাগের কর্মী জনৈক রক্তিম দাসের বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। কিন্তু চোরের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা হই-হুল্লোর শুরু করেন। তবে তাঁর চিৎকার-চেঁচামেচিতে পালিয়ে যায় নিশিকুটুম্বের দল।

ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে হাজির হন টাউন দারোগা সামসুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরিকাণ্ডের কোনও ধরনের পুলিশি সাফল্য নেই।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top