News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষ্যে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ ব্যাপী কার্যক্রম
Image

বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষ্যে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ ব্যাপী কার্যক্রম

করিমগঞ্জ (অসম), ৩ মার্চ (হি.স.) : দেশের অন্যান্য অংশের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুক্রবার থেকে “সবার জন্য কান ও শ্রবণ যত্ন” ভাবনায় বিশ্ব শ্রবণ দিবস পালন সহ পক্ষ ব্যাপী কার্যসূচির সূচনা করা হয়েছে।

আজ শুক্রবার করিমগঞ্জের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (সিডি) ডা. রঞ্জিত বৈদ্য, করিমগঞ্জ সিভিল হাসপাতালের ভারপ্রাপ্ত অধীক্ষক ডা. লিপি দেব (সিনহা), ডিএমই সুমন চৌধুরী, এনভিবিডিসিপি কনসালটেন্ট দেবজিৎ দে, শহরের আশাকর্মী এবং সিএইচও প্রশিক্ষণার্থীদের সহযোগে করিমগঞ্জ শহরে এক সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এই দিবস ও পক্ষ পালন উপলক্ষ্যে করিমগঞ্জের ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অব ডিফনেসের ডিএনও ডা. বিমল সরকার জানান, পক্ষ চলাকালীন বিভিন্ন স্তরে সচেতনতা এবং স্ক্রিনিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

কমিউনিটি হেল্থ অফিসাররা স্বাস্থ্য এবং কল্যাণ কেন্দ্রে প্রাথমিক স্ক্রিনিং করবেন। স্কুলে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, মোবাইল হেল্থ টিম শিশুদের জন্য স্ক্রিনিংয়ের আয়োজন করছে। তিনি আরও বলেন, করিমগঞ্জ সিভিল হাসপাতালে অডিমেট্রি স্ক্রিনিং করেন অডিওলজিস্ট রফিকুল সিকদার। ওইদিন করিমগঞ্জ সিভিল হাসপাতালে ট্রাফিক পুলিশ কর্মীদের অডিওমেট্রি পরীক্ষা করা হয়।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top