News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫
Image

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

আঙ্কারা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনও পুরোপুরি মেটেনি। তার মধ্যে শনিবার বিকেলে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ নিগদে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গৃহহীন হয়েছেন ২ কোটির বেশি মানুষ। ২ লক্ষ ৪০ হাজারের বেশি উদ্ধারকর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধারকার্য চালিয়েছেন।

Releated Posts

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top