News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্ধবের সঙ্গে বৈঠক করতে মাতোশ্রী গেলেন কেজরীওয়াল
Image

উদ্ধবের সঙ্গে বৈঠক করতে মাতোশ্রী গেলেন কেজরীওয়াল

মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্রিত্ব এবং দলের দখলদারী হারিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন শিবসেনা (বালাসাহেব ঠাকরে) নেতা উদ্ধব ঠাকরে। এ বার জাতীয় রাজনীতিতে বিরোধীদের একত্রিত করতে সক্রিয় হয়েছেন তিনি। শুক্রবার আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং দলের অন্যতম নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠক করলেন তিনি।

আপ সাংসদ রাঘব চড্ডা এবং সঞ্জয় সিংহ ছিলেন শুক্রবার মুম্বইয়ে উদ্ববের বাসভবন মাতোশ্রীতে আয়োজিত ওই চা-পান বৈঠকে। উদ্ধবের ছেলে তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য বৈঠকের কথা জানিয়ে টুইটারে লেখেন, ‘আমরা অরবিন্দজিকে স্বাগত জানিয়েছি। দেশকে কী ভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’’
উদ্ধবের সঙ্গে বৈঠকের পর কেজরীওয়াল বলেন, ‘‘অতিমারির সময় উদ্ধবজি যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব সামলাচ্ছিলেন, তখন তাঁর কাছ থেকে আমরা পরিস্থিতি মোকাবিলার অনেক কৌশল শিখেছি। সফল ভাবে দিল্লিতে তা প্রয়োগও করেছি। আজ দেশের পরিস্থিতি চিন্তাজনক। তরুণেরা চাকরি পাচ্ছেন না। তাঁরা পদে পদে সমস্যায় পড়ছেন। লাগাতার মূল্যবৃদ্ধি মানুষের আয়কে গিলে ফেলেছে। তবুও আয় বাড়ছে না। শুধু খরচ বাড়ছে।’’ আপ প্রধানের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতির জন্যই সমস্যা বাড়ছে দেশে।

Releated Posts

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026

‘বন্দে মাতরম’ নিয়ে দুই স্তবকের অবস্থানই বহাল রাখবে কংগ্রেস, গান্ধী-নেতাজি-রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানল দল

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই বৃহস্পতিবার কংগ্রেস তাদের দীর্ঘদিনের অবস্থানের পক্ষে সওয়াল…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top