News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রয়াগরাজের ঘটনায় শুন্য-সহনশীলতা নিয়ে কাজ করছে সরকার : যোগী, তীব্র আক্রমণ অখিলেশের
Image

প্রয়াগরাজের ঘটনায় শুন্য-সহনশীলতা নিয়ে কাজ করছে সরকার : যোগী, তীব্র আক্রমণ অখিলেশের

লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজের ঘটনায় শুন্য-সহনশীলতা নিয়ে কাজ করছে উত্তর প্রদেশ সরকার। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাল্টা সরকারের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ বলেছেন, পুলিশ সম্পূর্ণ ব্যর্থ এবং বিজেপিই দায়ী। শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “প্রয়াগরাজের ঘটনায় শুন্য-সহনশীলতা নিয়ে কাজ করছে সরকার। কিন্তু যে অপরাধী ঘটনার সঙ্গে জড়িত, তাকে কি সমাজবাদী পার্টি লালন-পালন করেনি? সমাজবাদী পার্টি কী তাকে সাংসদ করেনি? আমরা এই মাফিয়াদের রেহাই দেব না।” যোগী আরও বলেছেন, “যে মাফিয়া এই কাজ করেছে সে এখন রাজ্য থেকে পলাতক, মাফিয়া যেই হোক, আমাদের সরকার রাজ্যে ‘মাফিয়া রাজ’ থাকতে দেবে না।”

পাল্টা সরকারের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, যেভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাতে এটা স্পষ্ট যে এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং গ্যাং ওয়ার-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটাই কী রামরাজ্য যেখানে প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে? পুলিশ সম্পূর্ণ ব্যর্থ এবং বিজেপি দায়ী।

উল্লেখ্য, ২০০৫ সালে উত্তর প্রদেশে বহুজন সমাজ পার্টির (বিএসপি) বিধায়ক রাজু পাল খুন হয়েছিলেন। অভিযোগ উঠেছিল কুখ্যাত দুষ্কৃতী তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার সাক্ষী ছিলেন উমেশ পাল। তাঁর জীবনহানি হওয়ার আশঙ্কায় প্রশাসন থেকে দু’জন পুলিশ কর্মীকে দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার একটি সাদা রঙের এসইউভিতে বাড়ির সামনে এসে দাঁড়ান উমেশ। রাস্তার ভিড়ের মধ্যে মিশে ছিল হামলাকারীরা। উমেশ গাড়ি থেকে নামতেই এক দুষ্কৃতী পিছন থেকে এসে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে একটি গলির মধ্যে ঢুকে যান উমেশ। কিন্তু শেষরক্ষা হয়নি। দুই দেহরক্ষীর উপর গুলি চালিয়ে উমেশকে পর পর গুলি করে খুন করা হয়। তার পই বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। উমেশের পাশাপাশি এক পুলিশ কর্মীও প্রাণ হারিয়েছেন।

প্রয়াগরাজের সিপি রমিত শর্মা বলেছেন, বেশ কয়েকটি মামলার প্রধান সাক্ষী উমেশ পালকে গুলি করে হত্যা করা হয়েছে এবং শুক্রবার প্রয়াগরাজের সুলেম ​​সারায় এলাকায় শুটআউটে তাঁর দুই পুলিশ বন্দুকধারী গুরুতর আহত হন। উমেশ ও বন্দুকধারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য এসআরএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় উমেশের মৃত্যু হয়। পরে একজন পুলিশ বন্দুকধারীর মৃত্যু হয়। আমরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। তদন্ত চলছে। প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, উমেশ পাল হত্যা মামলায় অর্ধ ডজনের বেশি সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে গ্যাংস্টার আতিক আহমেদের দুই ছেলে। উমেশ পালের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন এবং একজন আহত অবস্থায় চিকিৎসাধীন।

Releated Posts

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026

‘বন্দে মাতরম’ নিয়ে দুই স্তবকের অবস্থানই বহাল রাখবে কংগ্রেস, গান্ধী-নেতাজি-রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানল দল

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই বৃহস্পতিবার কংগ্রেস তাদের দীর্ঘদিনের অবস্থানের পক্ষে সওয়াল…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top