News Flash

Image

মেঘালয়ের সভায় কংগ্রেসকেও নিশানা মমতার

মেঘালয়, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় মতোই মেঘালয়ের মাটিতে দাঁড়িয়েও বিজেপি-র পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘কংগ্রেসের এখানে ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই।’ তুলেছেন এনআরসি প্রসঙ্গও। তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধেই আমাদের মূল লড়াই। বিজেপি এনআরসি, সিএএ চাপিয়ে দেয়। মানুষের দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে।’

পশ্চিমবঙ্গে চালু রাজ্য সরকারি প্রকল্পের প্রসঙ্গের কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেঘালয় চালাবে মেঘালয়ের মানুষ। পশ্চিমবঙ্গে মহিলারা লক্ষ্মীশ্রী পায়। মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী আছে। আমরা উত্তর-পূর্ব বন্ধুত্ব গড়ে তুলতে চাই। ত্রিপুরায় নির্বাচনের নামে ভয় দেখিয়ে ভোট করেছে। একজোট হয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করুন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেঘালয়ে তৃণমূল জিতলে বাংলা থেকে দল পাঠিয়ে বিভিন্ন প্রকল্পে সাহায্য করব। মেঘালয়ে তৃণমূলকে জেতান, দিল্লি থেকে বিজেপিকে তৃণমূলই হঠাবে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বদল করুন, তৃণমূল নতুন সকাল আনতে। এই কদিনে টাকা-পয়সা দিয়ে ভোট কিনে নিতে পারে। আবার ঘরে ঢুকে টাকা-পয়সা কেড়েও নিতে পারে।’

প্রসঙ্গত, ১০-দফা দাবি নিয়ে মেঘালয়ে পাখির চোখ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Releated Posts

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

আসানসোলের সভার ঝলক শেয়ার করলেন মোদী, বললেন উন্নয়নের পক্ষে বাংলার সমর্থন বিজেপির দিকে

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যেই আসানসোলের জনসভার ঝলক শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top