News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান বিজেপি নেতা রাম প্রসাদ পালের
Image

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান বিজেপি নেতা রাম প্রসাদ পালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ কয়েকদিন ধরে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে ঘোলাজলে মাছ ধরতে চাইছে রাজনৈতিক নেতারা৷ তাদের এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানান বিজেপি  নেতা রামপ্রসাদ পাল৷আগামী ২ মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন ত্রিপুরা রাজ্য থেকে পালাবেন বিজেপির হাই ভোল্টেজ নেতা তথা কারা মন্ত্রী রামপ্রসাদ পাল৷ তিনি বিমানের টিকিট করে নিয়েছেন বলে সোমবার সকাল থেকে সামাজিক মাধ্যমে প্রচারে ঢেউ উঠেছে৷ মানুষের মনে তৈরি হচ্ছে নানা প্রশ্ণ৷ কেউ কেউ ভাবছে তিনি ফলাফল সহ্য করতে পারবে না বলেই অগ্রিম টিকিট কেটে রেখেছেন৷ আবার কেউ কেউ বলছে চিকিৎসার জন্য তিনি হায়দ্রাবাদ যাবেন৷ কিন্তু যারা ভাবছেন মন্ত্রী মশাই ত্রিপুরা থেকে পালাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ খুশি হলেও, আবার তাঁর অনুগামী এবং বাইক বাহিনীর বহু সদস্য হতাশায় ভুগছে৷ এরই মধ্যে সামাজিক মাধ্যমে এসে রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি জানান গুজবে কান না দেওয়ার জন্য৷ রাজ্যে আর কখনো সন্ত্রাস এবং কালো দিন ফিরে আসতে দেবে না৷ গত দু-তিন দিন যাবত এ ধরনের অপপ্রচার সৃষ্টি করেছে কিছু রাজনৈতিক নেতা৷ তাদের ইন্দনে অসামাজিক ব্যক্তিরা এক অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে দাবি করলেন রামপ্রসাদ পাল৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top