News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ৪ কেজি হেরোইন ও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক তিন, নেশা সামগ্রীর বাজার মূল্য ৪.১০ কোটি টাকা
Image

ত্রিপুরায় ৪ কেজি হেরোইন ও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক তিন, নেশা সামগ্রীর বাজার মূল্য ৪.১০ কোটি টাকা

আগরতলা, ৯ ফেব্রুয়ারি(হি. স.) : নেশা বিরোধী অভিযানে ত্রিপুরা পুলিশ বড়সড় সাফল্য অর্জন করেছে। প্রায় ৪ কেজি হেরোইন এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধার নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪.১০ কোটি টাকা।  

ত্রিপুরা পুলিশের এআইজিপি জানিয়েছেন, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, আমবাসা থানার ওসি বিশ্বজিত দেববর্মা, গঙ্গানগর থানার ওসি সূর্য কুমার জমাতিয়া এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর যৌথ অভিযানে ২৮৯টি কৌটায় ৪ কেজি হেরোইন এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ১০ লক্ষ টাকা।তিনি আরও জানিয়েছেন, যৌথ বাহিনী নেশা সামগ্রীর সাথে পাচারে ব্যবহৃত গাড়ি সহ তিনজনকে আটক করেছে। তিনি জানান, মহাবুল আলি, আবুল কালাম এবং জাহের মিয়াকে টিআর০৭ ডি-০২৪০ নম্বরের গাড়ি সমেত আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় পুলিশ মামলা নিয়েছে। 

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top