News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি দেশকে লুট করছে, আমি একজন দেশপ্রেমিক ও ভূমিপুত্র : মল্লিকার্জুন খাড়গে
Image

বিজেপি দেশকে লুট করছে, আমি একজন দেশপ্রেমিক ও ভূমিপুত্র : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি দেশকে লুট করছে, আর তিনি একজন দেশপ্রেমিক। বুধবার রাজ্যসভায় দাবি করলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন বুধবার মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ”আমি যদি সত্য বলি তাহলে কি আমি দেশবিরোধী? আমি দেশবিরোধী নই। আমি এখানে অন্য কারও থেকে বেশি দেশপ্রেমিক। আমি একজন ‘ভূমিপুত্র’…আপনারা দেশকে লুটপাট করছে, আর আমাকে বলছ যে আমি দেশবিরোধী।”

মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, আড়াই বছরে ১৩ গুণ বেড়েছে প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ বন্ধুদের সম্পদ। ২০১৪ সালে ৫০,০০০ কোটি টাকা ছিল যেখানে ২০১৯ সালে তা ১ লক্ষ কোটি টাকা হয়েছে। এমন কী জাদু হল যে হঠাৎ করে দুই বছরে ১২ লক্ষ কোটি টাকার সম্পদ এল, এটা কি বন্ধুত্বের অনুগ্রহের কারণে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন ‘মৌনী বাবা’ বলে কটাক্ষ করেছেন খাড়গে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top