News Flash

Image

চাকমাঘাটে মথার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারী৷৷ শাসক দলের ঝড়ো প্রচারকে টেক্কা দিতে তিপ্রামথা দলও চাইছে সমাবেশে লোক জমায়েতের মাধ্যমে নিজেদের অবস্থান বোঝাতে  তেলিয়ামুড়া মহকুমা জুড়ে৷ সোমবার তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ২৭ কল্যানপুর প্রমোদনগর, ২৮ তেলিয়ামুড়া এবং  ২৯ কৃষ্ণপুর বিধানসভার তিপ্রামথা মনোনিত  প্রার্থীদের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সমাবেশ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন৷  এদিন বক্তব্য রাখতে গিয়ে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ  বলেন যে গত সাড়ে চার বছরে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের যে সকল রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কেবল নিজেদের সুযোগ সুবিধা দাবি করে গেছেন৷ কংগ্রেস বড় রাজনৈতিক দল৷  দিল্লি থেকে টাকা আসবে৷  সি পি আই এম- কেরলা থেকে সাহায্য পাবে৷  আর বিজেপির কাছে কোটি কোটি টাকা রয়েছে৷ তিপ্রামথার কাছে টাকা না থাকলেও মনের জোর রয়েছে৷ সেই মনের জোরেই আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করে জয়ী হবে৷ এছাড়া ছিলেন ২৭ কল্যানপুর প্রমোদনগর কেন্দ্রের প্রার্থী মনিহার দেববর্মা, ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী অভিজিৎ সরকার, ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের প্রার্থী মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা নেতৃত্ব৷

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top