News Flash

  • Home
  • খেলা
  • সোম্রাংশু, ছোটনের পারফরম্যান্সে প্রগতিকে হারিয়ে জি.বি সুপারে
Image

সোম্রাংশু, ছোটনের পারফরম্যান্সে প্রগতিকে হারিয়ে জি.বি সুপারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। দুর্দান্ত জয় জি.বি প্লে সেন্টারের। হারিয়েছে প্রগতি প্লে সেন্টারকে। ৯৯ রানের ব্যবধানে। গুরুত্বপূর্ণ এই জয়ের সুবাদে জি.বি প্লে সেন্টার যথারীতি গ্রুপ রানার্সের স্বীকৃতি পেয়ে সুপার ফোরে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে। মূলতঃ ভাইটাল ম্যাচে আজ, বুধবারের এই জয় সুপার ফোরে দুই দিনের ম্যাচে তাদের মনোবল অনেকটা বাড়িয়ে তুলেছে। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে জি.বি প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে নয় উইকেট হারিয়ে জিবি প্লে সেন্টার ২১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ছোটন মিয়ার ৫৯ রান এবং সোম্রাংশু পালের ৫৫ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ছোটন ছত্রিশ বল খেলে চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৯ রান পায়। সোম্রাংশু ৮৭ বল খেলে নটি বাউন্ডারি সহযোগে ৫৫ রান সংগ্রহ করে। প্রগতির বোলার অংশুমান নন্দী ৩৯ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে প্রগতি প্লে সেন্টার জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামলেও, জিবি প্লে সেন্টারের অংশুমান ও ড্যানিয়েলের দুর্দান্ত বোলিংয়ে প্রগতির দৌড় অল্পেতেই থেমে যায়। প্রগতির ছেলেরা ৩৪ ওভার ১ বল খেলে ১১৫ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সুরজিৎ দেববর্মা সর্বাধিক ৩১ রান পায়। জিবি প্লে সেন্টারের সোম্রাংশু পাল ২১ রানে চারটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। ড্যানিয়েল চক্রবর্তী পেয়েছে তিনটি উইকেট ১৮ রানের বিনিময়ে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top