News Flash

  • Home
  • বিনোদন
  • স্বস্তি পেলেন জ্যাকলিন, অভিনেত্রীকে দুবাই যাওয়ার অনুমতি দিল দিল্লির আদালত
Image

স্বস্তি পেলেন জ্যাকলিন, অভিনেত্রীকে দুবাই যাওয়ার অনুমতি দিল দিল্লির আদালত

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): স্বস্তি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটির অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিনকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। দুবাইয়ে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন জ্যাকলিন, সেই আর্জি শুক্রবার মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট।

২০০ কোটির আর্থিক তছরুপ ও তোলাবাজির মামলার অন্যতম অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ। আপতত আগাম জামিনে মুক্ত নায়িকা, তবে দেশ ছাড়ার অনুমতি নেই তাঁর। আর তাই দুবাইয়ে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন জ্যাকলিন। ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটি কনফারেন্সে যোগ দিতে দুবাই যেতে চান অভিনেত্রী, জ্যাকলিনের এই আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে সময় চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার শুনানি হয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে। আদালত জ্যাকলিনকে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

Releated Posts

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top